অগ্রপশ্চাদ্ ভুলে ব্যস্ত আপনা লয়ে
মুমূর্ষ জনপদ যায় কত অত্যাচার সয়ে।
স্বয়ম্বর সম্ভ্রম গলায় দড়ি দিয়ে মরে
কাছের জানালা ভেদিয়া ছুটে চলে দেশান্তরে,
তুলনা বিহীন অতুল তুমি এলোমেলো চুলে
সব ভেঙ্গে চুরমার আপন অস্তিত্ব ভুলে
উদভ্রান্ত জীবনের পায়না খুজে আপন মুক্তির পথ
তবু স্বপ্ন দেখে তবু বুনে চলে মরিচিকা শপথ।
যে নীতির বেসাতি করে ফেরি ফেরিওয়ালারা
সেখানে তোমাদের উর্বর মগজ বিধিবদ্ধ হারা।
তোমরা চালাও মুক্তির সংগ্রাম কোন সে মুক্তির পথে
আমি চেয়ে দেখি মৃতদেহগুলো বেঁচে আছে কোনমতে।
অসময়ে বেঁকে যাওয়া ফল মোটেও ভালো নয়
কেটে ফেলে দিতে হয় যখন ভীষণ দুর্গন্ধময়।
তারুণ্যের গান আমি শুনিয়াছি ৩৩ কোটির মুখে
ঘুরে ফিরে ইহাদের মাঝেই খুঁজে পাই আপনাকে।
মদের মত্ত উন্মাদনা তোমাদের আত্মার করেছে গ্রাস
তোমাদের হৃদয় কালো কালীমায় হয়েছে সর্বনাশ।
যে পথে তোমাদের ভ্রমণ আমি তার সম্মুখের একজন
আমি পরিপক্কতার তলোয়ারে হত্যা করি দুর্জন
দারুন কৌশলে টুটি চেপে ধরেছিলাম দুর্নীতির
আমার প্রশ্রয়ে না জেনেও শুনাও বাণী সুনীতির।
তোমাদের বৃথা আয়োজন দেখে লজ্জিত এ পরান
আমার তোর বাড়ি থামবে তখন জঞ্জাল হবে সরান।