Sunday, July 19, 2020

অবজ্ঞা

এখনো নিশাচর জেগে বসে আছি তোমার প্রতীক্ষায়

উষ্ণ চুম্বন টেনে

জটিল ভ্রুকুটি হেনে

ধীরে সন্তর্পণে

গিয়েছিলে চলে ‘নাগরদোলার জৌলস ঢালা মাদকতায়’

হোক এ যাওয়াটাই না হয় বড় অন্তরায়।।

কত আর দিন হবে এই ছয় আট মাস?

তোমাকে বলিনি কিছু যতক্ষণ আছে শ্বাস

তোমার দায়িত্ব ‘পরে যদি বহে দীর্ঘশ্বাস

মোহিনী সাপের দংশনে মরুক বদমাস।

রাতের নিষিদ্ধ সুন্দর আমি করি পান

অন্ধকারের পার্বতী যখন গায় সুরেলা গান

কান পেতে শুনি বুক পেতে নিই তার দান

যদিও বসে আছি নিয়ে তোমার চুম্বনের বাণ।

যত ক্ষুরতা, যত দৃঢ়তা

মুহুর্তে মুহুর্তে তোমার বারতা

ভুলিনি তোমার মমতা

পুরুষের পৌরষ দলে তুমি হতে চাও বড়?

আরো যত পার তাচ্ছিল্যের উপহাস কর।

উদ্যত ইন্দ্রিয়ের আঘাতে বল তুমি মরবে ত মর

লুলোপ্সু যৌবনা তোমার বজ্রমুষ্টি চেপে ধর

আরো জোরে আরো জোরে যত পার হর’।

তোমার প্রণয়ই ত সব, তা না হলে

আমার আমিত্ব ছটকে ছটাকে ভেঙ্গে ফেলে

নব পরিণীতের মত এখনো কেমন চলে

ক্ষুরধার স্বরে আত্মশ্লাগ করিনি কোনো ছলে।

নির্মমতার চুড়া

মৃতদেহে মরা 

বুকে ব্যধি ও জ্বরা

তবু জেগে বসে আছি যদিও নিতান্ত নিঃসহায়।